Headlines

বগাফায় শুরু আঞ্চলিক যুব সংসদ প্রতিযোগিতা, উৎসাহে পড়ুয়ারা

শান্তিরবাজার: শান্তিরবাজারের পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বগাফায় অনুষ্ঠিত হলো রিজনাল লেভেলের ৩৭তম ইয়ুথ পার্লামেন্ট কম্পিটিশন ২০২৬-২৭। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে।প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার কে ভি এস সত্যভির সিং, পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বগাফার অধ্যক্ষ রাজেশ মিনা এবং বিলোনিয়া জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ রিচা শর্মাসহ অন্যান্য অতিথিরা।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক প্রমোদ রিয়াং অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের সাফল্য কামনা করেন। তিনি বলেন, বর্তমান সময়ে শিক্ষার মান উন্নত হওয়ার ফলে ছাত্রছাত্রীরা বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। ইয়ুথ পার্লামেন্টের মতো অনুষ্ঠান তাদের সংসদীয় কার্যপ্রণালী, নেতৃত্বের দক্ষতা ও বক্তব্য উপস্থাপনের অভিজ্ঞতা অর্জনে সহায়তা করবে।বিধায়কের মতে, এই ধরনের কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে ছাত্রছাত্রীরা বিভিন্ন সরকারি দপ্তরে দায়িত্ব পালন করার পাশাপাশি রাজনীতিতেও অংশ নিয়ে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারবে।দুই দিনব্যাপী এই প্রতিযোগিতাকে ঘিরে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে বিস্তারিত বক্তব্য রাখেন বিধায়ক প্রমোদ রিয়াং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *