তেলিয়ামুড়া: মঙ্গলবার ভোররাতে তেলিয়ামুড়া বাজারের একটি মোবাইল দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দোকানের তালা ভেঙে ভিতরে ঢুকে একাধিক বহুমূল্য মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।জানা গেছে, তেলিয়ামুড়া বাজারের ‘ভান্ডারী মোবাইলস্’ দোকানে ভোররাতের দিকে চোরের দল হানা দেয়। দোকানের তালা ভেঙে ভিতরে ঢুকে একাধিক দামি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় তারা। পরে দোকানের মালিক চিত্তরঞ্জন ভান্ডারী বিষয়টি জানতে পারেন।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কতগুলি মোবাইল ফোন খোয়া গেছে এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য-প্রমাণও খতিয়ে দেখছে পুলিশ।ভোররাতে বাজারের ব্যস্ত এলাকায় দোকানের তালা ভেঙে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত দুষ্কৃতীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারের দাবি উঠেছে ব্যবসায়ী মহলে।তেলিয়ামুড়া বাজারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে ঘটনার দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
ভোররাতে মোবাইল দোকানে চুরি, একাধিক দামি ফোন উধাও
