আগরতলা: আগরতলা শহরের বাইরে থেকে আসা ইলেকট্রিক অটোর বিরুদ্ধে অভিযান চালাল ট্রাফিক দপ্তর। মঙ্গলবার আগরতলার উত্তর গেইট সংলগ্ন এলাকায় ট্রাফিক ডিএসপি প্রণব দাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।অভিযানের সময় শহরে প্রবেশকারী ই-অটোগুলির কাগজপত্র ও চলাচলের বৈধতা খতিয়ে দেখা হয়। নিয়ম না মেনে চলাচলকারী অটোগুলির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে।ট্রাফিক দপ্তরের এই অভিযানে এলাকায় কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়। শহরের যান চলাচল নিয়ন্ত্রণ এবং নির্দিষ্ট নিয়ম মেনে ই-অটো চলাচল নিশ্চিত করতেই এই অভিযান বলে জানা গেছে।
শহরের বাইরে থেকে আসা ই-অটোর বিরুদ্ধে ট্রাফিকের অভিযান
