আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৮তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় বড়দোয়ালিস্থিত মুদ্রণ ও লিখন সামগ্রী বিভাগে। এ উপলক্ষে মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। মহারাজার দূরদর্শী চিন্তাভাবনা ও আধুনিক ত্রিপুরা গঠনে তাঁর অবদানের কথা স্মরণ করেন উপস্থিতরা।
মুদ্রণ দপ্তরে শ্রদ্ধায় স্মরণ মহারাজা বীর বিক্রমকে
