১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগরতলায় গণবিক্ষোভ কর্মসূচি পালন করল ফোরাম অফ সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশন, ত্রিপুরা স্টেট কমিটি। সংগঠনের উদ্যোগে সার্কিট হাউস সংলগ্ন এলাকায় প্রায় দুই ঘণ্টার এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে সংগঠনের সদস্য ও অবসরপ্রাপ্ত কর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের কনভেনার ড. ভোপাল চন্দ্র সিনহাসহ অন্যান্য নেতৃত্ব। এদিন বক্তারা তাঁদের ১১ দফা দাবি দ্রুত পূরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানান।
১১ দফা দাবিতে আগরতলায় সিভিল পেনশনার্সদের গণবিক্ষোভ
