Headlines

সাব্রুমে ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী, উপস্থিত কিউবার রাষ্ট্রদূত

সাব্রুম প্রতিনিধি:কিউবার বিপ্লবী নেতা ও প্রাক্তন রাষ্ট্রপ্রধান ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সাব্রুম পুরাতন টাউন হলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত হুয়ান কার্লোস মারসান আগুইলেরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআই(এম) পলিটব্যুরোর সদস্য জিতেন চৌধুরী, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, কৃষ্ণা রক্ষিত-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। শুরুতেই ফিদেল কাস্ত্রোর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।আলোচনায় উঠে আসে ফিদেল কাস্ত্রোর বিপ্লবী জীবন, রাজনৈতিক আদর্শ এবং কিউবার ইতিহাসে তাঁর ভূমিকার বিভিন্ন দিক। বক্তারা আন্তর্জাতিক রাজনীতিতে তাঁর প্রভাব, সাম্রাজ্যবাদবিরোধী অবস্থান এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের কথা তুলে ধরেন।পাশাপাশি ভারত ও কিউবার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েও আলোচনা হয়। দুই দেশের জনগণের পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মত প্রকাশ করেন বক্তারা।কিউবার রাষ্ট্রদূতের উপস্থিতিকে ঘিরে সাব্রুমে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে বিশেষ আগ্রহ দেখা যায়। অনুষ্ঠানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক কর্মী-সমর্থকদেরও উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *