Headlines

৩৫তম মণিপুরী ভাষা দিবসে আগরতলা টাউন হলে আলোচনা সভা

আগরতলা প্রতিনিধি:৩৫তম মণিপুরী ভাষা দিবসকে সামনে রেখে ত্রিপুরা সরকারের উদ্যোগে আগরতলা টাউন হলে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। ভাষা ও সংস্কৃতির সংরক্ষণ এবং মণিপুরী ভাষার প্রসারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়-সহ অন্যান্য বিশিষ্ট অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। আলোচনায় মণিপুরী ভাষার ঐতিহ্য, সাহিত্য-সংস্কৃতিতে এর অবদান এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ভাষাটিকে আরও জনপ্রিয় করে তোলার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।বক্তারা মণিপুরী ভাষা ও সংস্কৃতির বিকাশে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। ঐতিহ্যবাহী ভাষা ও সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বানও জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *