আগরতলা প্রতিনিধি:সরকারি শিক্ষা রক্ষা, ক্যাম্পাসে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আরএসএস-বিজেপির কথিত আক্রমণের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করল SFI-TSU ছাত্র-যুব সংগঠন।বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা, শিক্ষার অধিকার সুরক্ষিত করা এবং ক্যাম্পাসে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবিতে সরব হন।বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ ও ছাত্রদের অধিকার ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে তার প্রতিবাদেই এই কর্মসূচি বলে জানান তাঁরা।বিক্ষোভ থেকে সরকারি শিক্ষাব্যবস্থা শক্তিশালী করা এবং শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিও জানানো হয়।
