E20 পেট্রোল প্রত্যাহারের দাবিতে সারা রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ধর্মনগরেও অভিনব ‘ভিক্ষুক কর্মসূচি’ পালন করল DYFI-এর ধর্মনগর মহকুমা কমিটি।রাজবাড়ির সরলা পেট্রোল পাম্পের সামনে লিফলেট হাতে নিয়ে বাইক ও গাড়ি চালকদের মধ্যে E20 জ্বালানি নীতির বিরোধিতায় সচেতনতা প্রচার করেন সংগঠনের কর্মীরা। DYFI-এর অভিযোগ, পেট্রোলে ২০ শতাংশ ইথানল মেশানোর ফলে বিশেষ করে পুরনো যানবাহন ব্যবহারকারীরা সমস্যায় পড়তে পারেন।সংগঠনের দাবি, E20 চালুর আগে পর্যাপ্ত বৈজ্ঞানিক সমীক্ষা ও প্রযুক্তিগত মূল্যায়ন প্রকাশ করতে হবে এবং সাধারণ মানুষের স্বার্থে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।কর্মসূচিতে উপস্থিত ছিলেন DYFI ধর্মনগর মহকুমা সম্পাদক অর্জুন নাথ, মহকুমা কমিটির সদস্য বিদ্যুৎ দেব, রঞ্জিত নাথ, আব্দুল সাজিদসহ অন্যান্য কর্মী-সমর্থকরা। উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অমিতাভ দত্তও।DYFI-এর পক্ষ থেকে জানানো হয়েছে, E20 পেট্রোল প্রত্যাহারের দাবিতে আগামী দিনেও আন্দোলন ও জনসচেতনতা কর্মসূচি অব্যাহত থাকবে।
E20 প্রত্যাহারের দাবিতে ধর্মনগরে DYFI-এর ‘ভিক্ষুক’ কর্মসূচি
