১৯৭০ সালের খাদ্য আন্দোলনের শহীদ কাজল বর্মনের ৫৬তম শহীদান দিবস শ্রদ্ধার সঙ্গে পালন করল এসএফআই। এদিন ছাত্র যুব ভবনে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটি পালন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন দেবসহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। শহীদ কাজল বর্মনের আত্মত্যাগ ও আন্দোলনের ইতিহাস স্মরণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
খাদ্য আন্দোলনের শহীদ কাজল বর্মনের ৫৬তম শহীদান দিবস পালন
