কুমারঘাট মহকুমার কাঞ্চনবাড়ি ধনসিংহ চৌধুরী ইংলিশ মিডিয়াম মেমোরিয়াল এইচএস স্কুলের মর্নিং সেকশনে তীব্র শিক্ষক সংকটের অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রায় ৪০০ জন পড়ুয়ার জন্য শিক্ষক রয়েছেন মাত্র ৪ জন—এমন অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।সমস্যার দ্রুত সমাধানের দাবিতে ছেলে-মেয়েদের সঙ্গে নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান অভিভাবকরা। একপর্যায়ে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের কারণে পড়াশোনা ব্যাহত হচ্ছে। পর্যাপ্ত শিক্ষক নিয়োগ না হলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারিও দেন ক্ষুব্ধ অভিভাবকরা।
৪০০ পড়ুয়ার জন্য শিক্ষক মাত্র ৪, স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ!
