গতকাল রাতে পূর্ব থানা সংলগ্ন জয়পুর মার্বেল হাউসে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গভীর রাতে দোকানের শাটার ভেঙে ভিতরে ঢোকে চোরের দল। এরপর ক্যাশ বাক্স থেকে লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয় তারা।ঘটনার পর দোকানে চাঞ্চল্যের সৃষ্টি হয়। চুরির ঘটনায় ক্ষোভ উগরে দেন দোকানের ম্যানেজার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানা গেছে।
শাটার ভেঙে মার্বেল হাউসে দুঃসাহসিক চুরি, খোয়া গেল লক্ষাধিক টাকা!
