Headlines

রেলস্টেশনে ২৫ কেজি গাঁজা উদ্ধার, তিন মহিলা আটক!

আগরতলার যোগেন্দ্রনগর রেলস্টেশনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পূর্ব থানার পুলিশ। ঘটনায় তিন মহিলাকে আটক করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, আটক মহিলারা বিহারের বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া গাঁজা আগরতলা থেকে বিহারে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ছিল বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। আটক তিন মহিলার নাম মোনাকিয়া দেবী, রিকু দেবী ও পিংকি কুমার বলে জানা গেছে।ঘটনার পর উদ্ধার হওয়া গাঁজা জব্দ করে আইনানুগ প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। আটক মহিলাদের জিজ্ঞাসাবাদ করে এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *