বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের দাবিতে আগরতলার অভয়নগর মালঞ্চ এলাকার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা।তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি প্রশাসনের কাছে জানানো হলেও এখনও সেগুলির কার্যকর সমাধান হয়নি। দাবি পূরণের জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা।অবরোধের জেরে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়। নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।
দাবি আদায়ে রাস্তায় অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকারা, অবরোধে যানজট
