শান্তিরবাজার, ২১ আগস্ট: পরিচ্ছন্ন ও আবর্জনামুক্ত শহর গড়ার লক্ষ্যে নতুন উদ্যোগ নিল শান্তিরবাজার পৌর পরিষদ। স্বচ্ছ ভারত মিশনের ভাবনাকে সামনে রেখে বৃহস্পতিবার ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের প্রতিটি বাড়িতে বর্জ্য সংগ্রহের বালতি বিতরণ করা হয়।পৌর পরিষদের উদ্যোগে শুরু হওয়া এই কর্মসূচির লক্ষ্য, বাড়ির আবর্জনা নির্দিষ্ট পাত্রে সংগ্রহ করে শহরকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, ডেপুটি CEO পবিত্র দাসসহ অন্যান্য আধিকারিক ও কর্মীরা।পৌর পরিষদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তাঁদের আশা, বাড়ি থেকেই সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা শুরু হলে শহরের পরিবেশ আরও সুন্দর ও দূষণমুক্ত হয়ে উঠবে।
বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহের বালতি, স্বচ্ছ শহরের পথে শান্তিরবাজার
