আগরতলায় পুলিশ লাইন মাঠে সমস্ত ইলেকট্রিক অটো এনে রাখাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছেন অটোচালকরা। ট্রাফিক দপ্তরের এই পদক্ষেপের প্রতিবাদে পুলিশ লাইন মাঠেই বিক্ষোভে সামিল হন একাধিক ই-অটো চালক।চালকদের অভিযোগ, কোনো নির্দিষ্ট কারণ দেখিয়ে তাদের ইলেকট্রিক অটো মাঠে এনে রাখা হয়েছে। এতে তাদের দৈনন্দিন রোজগার ব্যাহত হচ্ছে এবং সমস্যায় পড়েছেন বহু চালক ও তাদের পরিবার।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুলিশ লাইন মাঠে চালকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দ্রুত সমস্যার সমাধান ও তাদের গাড়ি ছেড়ে দেওয়ার দাবিতে সরব হন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ ও ট্রাফিক দপ্তরের আধিকারিকরা উপস্থিত রয়েছেন।
পুলিশ লাইনে ই-অটো চালকদের বিক্ষোভ, ট্রাফিক দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ
