গাড়ির কিস্তি নির্ধারিত সময়ে পরিশোধ করতে না পারায় এক গ্রাহকের উপর দৈহিক আক্রমণের অভিযোগ উঠেছে চোলা ফাইন্যান্সের বিরুদ্ধে। অভিযোগ, কিস্তি আদায়ের জন্য চাপ সৃষ্টি করার পাশাপাশি ওই গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিকভাবে হেনস্তা করা হয়।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রাহকের অভিযোগ, আর্থিক সমস্যার কারণে সময়মতো কিস্তি পরিশোধ করা সম্ভব না হওয়ায় তাকে চাপ দেওয়া হচ্ছিল। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তার উপর শারীরিক আক্রমণ করা হয় বলে অভিযোগ।ঘটনার পর গ্রাহক বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর উদ্যোগ নিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে চোলা ফাইন্যান্স কর্তৃপক্ষের বক্তব্য এখনও জানা যায়নি। পুরো ঘটনায় তদন্তের দাবি উঠেছে।
কিস্তি বকেয়া, গ্রাহককে মারধরের অভিযোগ চোলা ফাইন্যান্সের বিরুদ্ধে
