Headlines

বর্ধিত বিদ্যুৎ বিলের ১০০% দায় নেবে রাজ্য সরকার: রতন লাল নাথ

আগরতলা, ২১ আগস্ট: সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের জন্য বড় স্বস্তির ঘোষণা রাজ্য সরকারের। শুক্রবার আগরতলার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী রতন লাল নাথ জানান, গত মে মাস থেকে তৈরি হওয়া বর্ধিত বিদ্যুৎ বিলের বোঝা রাজ্য সরকার ১০০ শতাংশ বহন করবে।মন্ত্রী জানান, বর্ধিত বিদ্যুৎ বিলের ক্ষেত্রে বিভিন্ন সংস্থারও অংশীদারিত্ব রয়েছে। BSNL ও রেলওয়ের মতো সংস্থাগুলিকে বর্ধিত বিলের ১৫ শতাংশ বহন করতে হবে বলে উল্লেখ করেন তিনি।রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সাধারণ গ্রাহকদের উপর বর্ধিত বিদ্যুৎ বিলের অতিরিক্ত চাপ অনেকটাই কমবে বলে জানান মন্ত্রী। সরকারের এই উদ্যোগে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *