Headlines

তিন বছরেও রাস্তা সারাই নেই, টায়ার জ্বালিয়ে ই-অটো চালকদের বিক্ষোভ

কৈলাসহর, ২১ আগস্ট: দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন ই-অটো চালকরা। শুক্রবার রাঙাউটি–কৈলাসহর ডাকবাংলো সড়কের বেহাল দশার প্রতিবাদে টিলাবাজারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।অবরোধকারীদের অভিযোগ, প্রায় তিন বছর ধরে সড়কটির স্থায়ী সংস্কার হয়নি। প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণের কয়েক মাসের মধ্যেই রাস্তার বিভিন্ন অংশ ভেঙে যেতে শুরু করে। বারবার দাবি জানানো সত্ত্বেও পূর্ত দপ্তরের পক্ষ থেকে স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ।ক্ষোভে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান ই-অটো চালকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ডিসিএম মতি দেববর্মা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ, টিএসআর ও অগ্নিনির্বাপক কর্মীদের মোতায়েন করা হয়। অবরোধের জেরে সড়কের দু’দিকে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।ই-অটো চালকদের স্পষ্ট দাবি, পূর্ত দপ্তরের আধিকারিকরা এসে রাস্তা সংস্কারের বিষয়ে লিখিত বা স্পষ্ট আশ্বাস না দেওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *