Headlines

সরকারি ছাগল বিতরণে অনিয়মের অভিযোগ, সুবিধাভোগীর দাবি—‘দুর্বল ছাগল পেয়েছিলাম’

বামুটিয়া, ২১ আগস্ট: বামুটিয়া কৃষি মহকুমার উদ্যোগে সুবিধাভোগীদের মধ্যে ছাগল বিতরণকে ঘিরে উঠল একাধিক প্রশ্ন। অভিযোগ, জুলাই মাসের শেষ দিকে ৩৯ জন সুবিধাভোগীর মধ্যে দু’টি করে ছাগল বিতরণ করা হলেও প্রকল্পের পরবর্তী পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন রয়েছে।পূর্ব বামুটিয়া পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরেশ তাঁতী জানান, তিনিও দু’টি ছাগল পেয়েছিলেন। তাঁর দাবি, একটি ছাগল বিতরণের প্রায় ১০ দিনের মধ্যেই মারা যায়। তিনি অভিযোগ করেন, ছাগলটি অত্যন্ত রোগা ও দুর্বল ছিল। তবে ছাগলটির মৃত্যুর বিষয়টি তিনি দপ্তর বা জনপ্রতিনিধিদের জানাননি।অন্য ছাগলটি বর্তমানে কোথায় রয়েছে, তা নিয়েও স্পষ্ট তথ্য দিতে পারেননি পরেশ। এদিকে, ছাগল বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করে দাবি করেছেন, একটি ছাগল মারা গেছে এবং অন্যটি ঘাস খেতে বেরিয়ে গেছে।ঘটনাকে ঘিরে সরকারি প্রকল্পে পশু বিতরণের আগে স্বাস্থ্য পরীক্ষা, সুবিধাভোগী নির্বাচন এবং বিতরণের পর দপ্তরের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। একইসঙ্গে প্রকৃত সুবিধাভোগীরা যাতে বঞ্চিত না হন, তা নিশ্চিত করার দাবিও উঠছে।বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তর কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *