আগরতলায় শ্রম দপ্তরের উদ্যোগে চালু হলো ‘ডিজিটাল লেবার চক’ অ্যাপ। শ্রম দপ্তরের একতলার কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের মন্ত্রী টিংকু রায়সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শ্রমিকদের সঙ্গে পরিষেবা ও সুযোগ-সুবিধার সংযোগ আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গেছে।নতুন এই অ্যাপের মাধ্যমে শ্রমিকদের বিভিন্ন পরিষেবা ও তথ্য আরও সহজে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
শ্রমিক পরিষেবায় ডিজিটাল ছোঁয়া, চালু ‘ডিজিটাল লেবার চক’ অ্যাপ
