বীরচন্দ্র মনু কৃষি বিজ্ঞান কেন্দ্রে দুঃসাহসিক চুরি

শনিবার গভীর রাতে নিশিকুটম্বের দল বীরচন্দ্র মনু কৃষি বিজ্ঞান কেন্দ্রে চুরি সংঘটিত করে। অফিসে নাইট গার্ড থাকা সত্ত্বেও অফিস কক্ষের জানালা ভাঙে দলটি এবং বিভিন্ন সামগ্রী সহ অফিসের কাজে ব্যবহৃত টি আর ০৮ ০৯২১ নাম্বারের গাড়ির চাবি চুরি করে নিয়ে যায়।চুরির বিষয়টি জানাজানি হতেই কেন্দ্রের কর্মীরা মনপাথর ফাঁড়ী থানায় অভিযোগ করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং গাড়ি উদ্ধার ও অভিযুক্তদের শনাক্তের জন্য মাঠে নেমেছে।ওই ঘটনায় অফিস কর্মী এবং নাইট গার্ডের ভূমিকায় প্রশ্ন দেখা দিয়েছে। কর্মীদের ধারণা, অফিসের সহযোগিতা ছাড়া এই ধরনের চুরি সম্ভব নয়। প্রাথমিক গুঞ্জন অনুসারে, কেন্দ্রের এক গাড়িচালক সুমনের সঙ্গে চুরির যোগসাজশ থাকতে পারে।পুলিশের সঠিক তদন্তের মাধ্যমে এই চুরির রহস্য উদঘাটন হবে ব

l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *