Headlines

খুমুলুঙে বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ১২ বাইক ও ২ গাড়িতে

এডিসি সদর খুমুলুঙে বিজেপি কার্যালয়ে দুষ্কৃতীদের হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। প্রকাশ্য দিবালোকে রাধাপুর থানাধীন খুমুলুঙে অবস্থিত বিজেপি কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে।জানা গেছে, হামলায় কার্যালয় চত্বরে থাকা ১২টি বাইক এবং ২টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।এদিকে, এডিসি নির্বাচনে বিজেপি ও তিপ্রা মথার সম্ভাব্য জোট নিয়ে রাজনৈতিক মহলে টানাপোড়েন চলছে। দুই দলের মধ্যে জোটের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। এর মধ্যেই বিজেপি কার্যালয়ে হামলার ঘটনায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ল।ঘটনার পিছনে তিপ্রা মথার সমর্থকদের হাত রয়েছে বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত নয় এবং তিপ্রা মথার পক্ষ থেকেও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হামলার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে এই হামলা চালানো হয়েছে, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *