Headlines

আগরতলায় AILU-র রাজ্য সম্মেলন উপলক্ষে সেমিনার, উপস্থিত বিশিষ্ট আইনজীবীরা

সারা ভারত আইনজীবী ইউনিয়ন (AILU) ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে ১৭৩তম রাজ্য সম্মেলন উপলক্ষে আগরতলার মুক্তধারা হলে এক গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করা হয়।সেমিনারে উপস্থিত ছিলেন ওড়িশা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শুভাশিস তলাপাত্র, AILU-র সর্বভারতীয় সভাপতি তথা সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সিনিয়র অ্যাডভোকেট পি. ভি. সুরেন্দ্রনাথ সহ অন্যান্য বিশিষ্ট আইনজীবীরা।অনুষ্ঠানে দেশের বিচারব্যবস্থা, আইনজীবীদের পেশাগত বিভিন্ন বিষয় এবং সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আইনজীবী সমাজের বিভিন্ন সমস্যা ও বর্তমান সময়ে তাঁদের ভূমিকা নিয়েও মতবিনিময় করেন বক্তারা।সেমিনারে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আইনজীবীরা অংশগ্রহণ করেন। AILU-র রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে আয়োজিত এই কর্মসূচি আইনজীবী মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *