গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুঙ্গিয়াকামি রেল স্টেশন রোড এলাকা থেকে ২৯ কেজি শুকনো গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে মুঙ্গিয়াকামি থানার পুলিশ। শুক্রবার রাতে এই অভিযান চালানো হয়।পুলিশ সূত্রে জানা গেছে, দুই ব্যক্তি বিপুল পরিমাণ গাঁজা নিয়ে মুঙ্গিয়াকামি রেল স্টেশন রোড দিয়ে যাতায়াত করছে বলে গোপন সূত্রে খবর আসে। সেই খবরের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে।পরে তাঁদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ২৯ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য চার লক্ষাধিক টাকা।অভিযানে নেতৃত্ব দেন মুঙ্গিয়াকামি থানার এসআই রজত মনি জমাতিয়া। আটক দুই ব্যক্তিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গাঁজাগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই বিষয়েও তদন্ত চলছে। মাদক পাচারের বিরুদ্ধে আগামী দিনেও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
মুঙ্গিয়াকামিতে ২৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার, আটক দুই
