বিলোনিয়ার ইশ্বান চন্দ্রনগর এলাকায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে এক বছরের শিশু শ্রী আগম দাসের। শনিবার সকালে নিজ বাড়িতে খাবার শ্বাসনালীতে আটকে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।ঘটনার খবর পেয়ে বিলোনিয়া হাসপাতালে ছুটে যান স্থানীয় বিধায়ক দীপংকর সেন। সেখানে তিনি শিশুটির বাবা অমৃত দাসের সঙ্গে কথা বলেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।শিশুটির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বিধায়ক। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।এদিকে, মাত্র এক বছরের শিশুর আকস্মিক মৃত্যুতে ইশ্বান চন্দ্রনগর এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ঘটনায় শোকাহত পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
বিলোনিয়ায় এক বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া
