তিপ্রাল্যান্ডের দাবিতে আগামীকাল র্যালির আয়োজন করতে চলেছে ইন্ডিজেনাস প্রগ্রেসিভ ফ্রন্ট অব ত্রিপুরা (IPFT)। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বোজং স্কুলের সামনে থেকে র্যালি শুরু হয়ে সার্কিট হাউস সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হবে।IPFT-র সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা জানান, তিপ্রাল্যান্ডের দাবিকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। র্যালি শেষে রাজ্যপালের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হবে বলেও জানান তিনি।দলের পক্ষ থেকে কর্মী-সমর্থকদের কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও সামাজিক পরিসরে আলোচনা চলছে। আগামীকালের কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলেও নজর রয়েছে।
তিপ্রাল্যান্ডের দাবিতে IPFT-র র্যালি, রাজ্যপালকে স্মারকলিপি
