বিদ্যুৎ মাশুলে ১০০ শতাংশ ভর্তুকি দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজধানী আগরতলায় ধন্যবাদ ও অভিনন্দন র্যালির আয়োজন করল বিজেপি। শনিবার ৮ নম্বর টাউন বড়দোয়ালী মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন।র্যালিতে উপস্থিত ছিলেন বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, ৮ নম্বর টাউন বড়দোয়ালী মণ্ডলের সভাপতি শ্যামল কুমার দেবসহ দলের অন্যান্য নেতৃত্ব।এদিনের কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা এবং রাজ্য সরকারের এই সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়। বক্তারা বলেন, বিদ্যুৎ মাশুলের বাড়তি বোঝা থেকে সাধারণ গ্রাহকদের স্বস্তি দিতে সরকারের এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।শুধু বড়দোয়ালী মণ্ডল নয়, একই দিনে রাজ্যের বিভিন্ন মণ্ডলেও সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ধন্যবাদ র্যালি অনুষ্ঠিত হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
বিদ্যুৎ মাশুলে ১০০% ভর্তুকি, সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিজেপির ধন্যবাদ র্যালি
