আগরতলায় অনুষ্ঠিত হচ্ছে Tripura Gramin Bank Officers’ Association-এর ৩৬তম Annual General Council Meeting। ২২ ও ২৩ আগস্ট দুই দিনব্যাপী এই বার্ষিক সভার আয়োজন করা হয়েছে।আগরতলার Hotel Noah Spire-এ আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক, পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।সংগঠনটি AIRRBOF ও AIBOC-এর সঙ্গে affiliated। বার্ষিক সাধারণ পরিষদের এই সভায় ব্যাংকিং পরিষেবা, কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন বিষয় এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।দুই দিনব্যাপী এই কর্মসূচিকে ঘিরে সংগঠনের সদস্য ও সংশ্লিষ্ট মহলে উৎসাহ দেখা দিয়েছে।
আগরতলায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের ৩৬তম বার্ষিক সভা
