তিপ্রাল্যান্ডের দাবিতে ফের সরব হলো ইনডিজেনিয়াস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা (IPFT)। সংগঠনের আহ্বানে রবিবার আগরতলার মরা চৌমুহনী এলাকায় অনুষ্ঠিত হয় পথসভা। তার আগে উত্তর গেট সংলগ্ন এলাকা থেকে বের করা হয় একটি মিছিল।মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মরা চৌমুহনীতে আয়োজিত পথসভার সামনে এসে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত পথসভা থেকে তিপ্রাল্যান্ডের দাবিতে জোরালো সওয়াল করেন IPFT-র নেতৃত্ব।সভায় বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থ, অধিকার ও ভবিষ্যৎ সুরক্ষার জন্য তাদের দাবি পূরণ করা প্রয়োজন। তিপ্রাল্যান্ডের দাবিকে সামনে রেখে আগামী দিনেও আন্দোলন জোরদার করার বার্তাও দেওয়া হয়।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন IPFT-র সভাপতি প্রেম কুমার রিয়াং, ত্রিপুরা সরকারের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া-সহ দলের অন্যান্য নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা।তিপ্রাল্যান্ডের দাবিকে কেন্দ্র করে IPFT-র এই মিছিল ও পথসভাকে ঘিরে আগরতলায় রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
তিপ্রাল্যান্ডের দাবিতে IPFT-র পথসভা, আগরতলায় মিছিল
