Headlines

বৃষ্টি-বন্যায় ঘরছাড়া ২৬ পরিবার, স্কুলে আশ্রয় ৯৬ জনের

ভোররাতের প্রবল বৃষ্টি ও বন্যার জেরে ঘরছাড়া হতে হলো ২৬টি পরিবারের ৯৬ জনকে। মান্দাই থানার উদ্যোগে তাঁদের উদ্ধার করে একটি স্কুলে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়।আশ্রয় নেওয়া মানুষদের অভিযোগ, এখনও পর্যন্ত তাঁদের খাবারের জন্য শুধু মুড়ি ও জলের বোতল দেওয়া হয়েছে। পর্যাপ্ত খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়েছেন আশ্রয় নেওয়া পরিবারগুলি।স্থানীয়দের অভিযোগ, এলাকার বিধায়ক স্বপ্না দেববর্মা এবং এমডিসি জগদীশ দেববর্মার পক্ষ থেকে এখনও কেউ ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখেননি। পাশাপাশি তাঁদের পক্ষ থেকে খাবারেরও কোনো ব্যবস্থা করা হয়নি বলে দাবি স্থানীয়দের।বন্যা পরিস্থিতিতে ঘরবাড়ি ছেড়ে স্কুলে আশ্রয় নেওয়া মানুষদের জন্য দ্রুত খাবার, পানীয় জল ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রীর ব্যবস্থা করার দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *