Headlines

অমরপুরে দক্ষ ব্রু উপভোক্তাদের টুলকিট বিতরণ

অমরপুরে দক্ষ ব্রু উপভোক্তাদের জন্য টুলকিট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা-সহ প্রশাসনের আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে দক্ষতা উন্নয়নের মাধ্যমে ব্রু সম্প্রদায়ের মানুষের জীবিকা ও আর্থিক স্বনির্ভরতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়। প্রশিক্ষণপ্রাপ্ত উপভোক্তাদের হাতে বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হয়।সরকারি এই উদ্যোগের ফলে ব্রু সম্প্রদায়ের উপভোক্তারা নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি করতে পারবেন বলে আশা প্রকাশ করা হয়।অনুষ্ঠানকে ঘিরে উপভোক্তাদের মধ্যেও উৎসাহ দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *