Headlines

নিম্নমানের ড্রেন নির্মাণের অভিযোগ, কৈলাসহরে কাজ বন্ধ করলেন এলাকাবাসী

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে কৈলাসহর পুর পরিষদ এলাকায় চলা ড্রেন নির্মাণের কাজে নিম্নমান ও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রতিবাদে রবিবার ৮ নম্বর ওয়ার্ডে থানা সংলগ্ন এলাকায় নির্মাণকাজ বন্ধ করে দেন ক্ষুব্ধ এলাকাবাসীরা।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেন নির্মাণের কাজ অত্যন্ত ধীরগতিতে চলছে। কোথাও রাস্তার পাশে মাটি ও নির্মাণসামগ্রী ফেলে রাখায় যান চলাচলে সমস্যা হচ্ছে। পাশাপাশি বেশ কিছু জায়গায় ড্রেন আঁকাবাঁকা এবং পরিকল্পনামাফিক নির্মাণ করা হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তাঁরা।এলাকাবাসীদের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্টদের জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে ক্ষোভের সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত তাঁরা নির্মাণকাজ বন্ধ করে দেন।স্থানীয়দের দাবি, ড্রেন নির্মাণের গুণমান ও অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নির্ধারিত মান বজায় রেখে দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করার দাবিও জানিয়েছেন তাঁরা।উল্লেখ্য, একই বিষয়ে সম্প্রতি নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তার কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন সমাজসেবী সমীর পুরকায়স্থ।তবে এলাকাবাসীর অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর এবং নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *