Headlines

প্রতাপগড়ে উন্নয়নমূলক কাজের ফলক ভাঙার অভিযোগ, সরব বাম বিধায়ক

১৩ প্রতাপগড় বিধানসভা এলাকায় উন্নয়নমূলক কাজের পর বসানো বিধায়কের নামাঙ্কিত ফলক ভেঙে ফেলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বাম বিধায়ক রামু দাসের অভিযোগ, উন্নয়নমূলক কাজ করতে গিয়েও বারবার বাধার মুখে পড়তে হচ্ছে তাঁকে।বিধায়কের দাবি, ২০২৫-২৬ অর্থবর্ষে প্রতাপগড় বিধানসভা এলাকায় প্রায় ১২-১৩টি রাস্তার পাশে উন্নয়নমূলক কাজ সম্পন্ন হওয়ার পর সরকারি নিয়ম অনুযায়ী তাঁর নামে ফলক বসানো হয়। কিন্তু এর অধিকাংশ ফলকই ভেঙে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ।রবিবার এমনই কয়েকটি ভাঙা ফলকের ছবি সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে। ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে দাবি করেছেন বিধায়ক রামু দাস।তাঁর অভিযোগ, বিরোধী দলের বিধায়কের নাম ফলকে রাখা যাবে না—এমন মানসিকতা থেকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করা হচ্ছে। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সরকারি উন্নয়নমূলক কাজের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়।তবে ফলক ভাঙার অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *