Headlines

বন্যা পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

রাজ্যের বিভিন্ন এলাকায় বন্যা ও জলমগ্ন পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা।তিনি বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ এবং প্রশাসনের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত কথা বলেন। পরিস্থিতির উপর প্রশাসনের নজর রয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।দুর্যোগ পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।বন্যা পরিস্থিতি-সহ রাজ্যের অন্যান্য বিষয় নিয়েও এদিন সংবাদমাধ্যমের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *