Headlines

নৌকায় বন্যা প্লাবিত শ্রীলঙ্কা বস্তি পরিদর্শনে জেলাশাসক

অতি বৃষ্টি ও বন্যায় প্লাবিত পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন এলাকা। পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার নৌকার মাধ্যমে শ্রীলঙ্কা বস্তি এলাকা পরিদর্শন করলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড. বিশাল কুমার।বন্যার জলে প্লাবিত এলাকা ঘুরে দেখার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। জলমগ্ন বাড়িঘর ও এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে স্থানীয়দের কাছ থেকেও খোঁজখবর নেন জেলাশাসক।পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। বন্যা পরিস্থিতির উপর জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে।ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *