Headlines

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, বিশালগড়ে শোকের ছায়া

রবিবার বিকেলে নদীর জলে তলিয়ে নিখোঁজ হয়ে গেল ৮ বছরের এক শিশু। ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা গেছে, এলাকার বাসিন্দা আজমির ইসলাম (৮) অন্যান্য শিশুদের সঙ্গে নদীর পাড়ে খেলছিল। আচমকাই সে নদীর জলে তলিয়ে যায়। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা ছুটে এসে খবর দেন বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তর এবং NDRF-এর কর্মীদের।পরবর্তীতে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে শিশুটির সন্ধানে তল্লাশি শুরু করে। তবে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়েও শিশুটির সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে।এদিকে উদ্ধারকাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকাজে প্রত্যাশিত তৎপরতা দেখা যায়নি। এমনকি কিছু কর্মী উদ্ধারকার্যের পরিবর্তে মোবাইলে ব্যস্ত ছিলেন বলেও অভিযোগ করেন তাঁরা। যদিও এই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।শিশুটির সন্ধান না মেলায় কান্নায় ভেঙে পড়েন তার মা ও আত্মীয়-পরিজনরা। ঘটনাস্থলে মুহূর্তের মধ্যে ভিড় জমে যায় এলাকাবাসীর।নিখোঁজ শিশুটিকে উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। পরিবারের পাশাপাশি উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন গোটা এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *