টানা বৃষ্টিতে খোয়াই শহরের লালছড়া হাউসিং কলোনির ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাতভর বৃষ্টির পর সকাল থেকেই একাধিক বাড়িতে জল ঢুকতে শুরু করায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।এলাকাবাসীর অভিযোগ, বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে জলস্তর ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি পরিবারের বাড়িঘরে বন্যার জল ঢুকে পড়েছে। পরিস্থিতি নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন বাসিন্দারা।স্থানীয়দের দাবি, দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের কাছে বারবার আবেদন জানানো হয়েছে। কিন্তু সংবাদ লেখা পর্যন্ত পুর পরিষদ বা সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি বলে অভিযোগ তাঁদের।এমনকি এলাকায় কোনো সরকারি কর্মী বা উদ্ধারকারী দলের উপস্থিতিও দেখা যায়নি বলে দাবি স্থানীয়দের। জলস্তর আরও বাড়লে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন বাসিন্দারা।দ্রুত জল নিষ্কাশন এবং প্রয়োজনীয় ত্রাণ ও উদ্ধার ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন লালছড়া হাউসিং কলোনির বাসিন্দারা।
লালছড়া হাউসিং কলোনিতে বন্যার জল, আতঙ্কে বাসিন্দারা
