মুহুরীপুর স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রীয় প্রতিনিধিদলের পরিদর্শন, বাড়ছে মানোন্নয়নের আশা

স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল ইনচার্জ ডা. রাকেশ চৌঁধুরীর উদ্যোগে হাসপাতালের উন্নয়নমূলক কাজ ইতিমধ্যেই এলাকায় প্রশংসা কুড়িয়েছে। তাঁর একান্ত প্রচেষ্টায় স্বাস্থ্যকেন্দ্রে আগত রোগীরা সঠিক চিকিৎসা পরিষেবা পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।স্বাস্থ্যকেন্দ্রটিকে আরও উন্নত পরিষেবার আওতায় আনতে ডা. রাকেশ চৌঁধুরী ন্যাশানাল কোয়ালিটি অ্যাসিওরেন্স স্ট্যান্ডার্ড (NQAS)-এর জন্য আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতেই সোমবার সকাল থেকে শুরু হয় ন্যাশানাল কোয়ালিটির অ্যাসেসমেন্ট প্রক্রিয়া। কেন্দ্রীয় স্তরের প্রতিনিধি সমীরন শর্মা ও বিজয় চন্দ্র ঝা দুইদিনব্যাপী এই মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করছেন।অ্যাসেসমেন্ট চলাকালীন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা পরিষেবা, পরিকাঠামো, পরিচ্ছন্নতা, রোগী পরিষেবা ও প্রশাসনিক ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়। এই পরিদর্শন ঘিরে মুহুরীপুর এলাকায় উৎসাহ-উদ্দীপনার পরিবেশ তৈরি হয়েছে।এলাকাবাসীর বিশ্বাস, ডা. রাকেশ চৌঁধুরীর নেতৃত্বে মুহুরীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ভবিষ্যতে আরও উন্নত ও আধুনিক স্বাস্থ্য পরিষেবা প্রদানে সক্ষম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *