Headlines

ADC দিবসের কর্মসূচিতে বামুটিয়ায় কংগ্রেসে যোগ ২০ ভোটারের

রবিবার ২৩ আগস্ট গোটা রাজ্যের পাশাপাশি বামুটিয়াতেও TTAA DC দিবস পালন করল বামুটিয়া ব্লক কংগ্রেস। কালী বামুটিয়া বিধানসভার কালী বাজার এলাকায় আয়োজিত হয় এই কর্মসূচি।এদিনের কর্মসূচির পাশাপাশি একটি ঘরোয়া বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকে ছয়টি পরিবারের ২০ জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের পশ্চিম জেলা কমিটির সভাপতি তন্ময় রায়, সম্পাদক সুজিত পাল, মহিলা কংগ্রেসের সদর জেলা কমিটির সভানেত্রী, বামুটিয়া ব্লক কংগ্রেস সভাপতি রতন রায়, যুব কংগ্রেস সভাপতি বিপ্লব বিশ্বাস, NSUI রাজ্য সভাপতি আমির হোসেইন-সহ অন্যান্য নেতৃত্ব।এদিনের কর্মসূচিতে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (TTAADC) গঠনে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকা ও অবদান নিয়ে আলোচনা করেন কংগ্রেস নেতৃত্ব।পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়। কর্মসূচি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিভিন্ন বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন উপস্থিত কংগ্রেস নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *