আগরতলা: সাত দফা দাবিতে আগরতলায় গণঅবস্থানের আয়োজন করল GMP, TYF ও TSU। সোমবার আস্তাবল ময়দান সংলগ্ন স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।সংগঠনগুলোর অন্যতম প্রধান দাবি, এডিসিতে কথিত বেআইনি নিয়োগ বাতিল করে অবিলম্বে সুষ্ঠু ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত শূন্য পদ পূরণ করতে হবে। পাশাপাশি ১২৫তম সংবিধান সংশোধনী বিল পাস করার দাবিও জানানো হয়।এদিনের গণঅবস্থান থেকে সংগঠনগুলোর পক্ষ থেকে এডিসির প্রশাসনিক ও নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সরব হওয়ার পাশাপাশি বাকি দাবিগুলিও দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানানো হয়। সাত দফা দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।
সাত দফা দাবিতে গণঅবস্থান, ADC-তে নিয়োগ নিয়ে সরব GMP-TYF-TSU
