আগরতলা: বড় ভাইয়ের সঙ্গে নদীতে খেলতে গিয়ে মর্মান্তিকভাবে জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু আজমীর হোসেন। সোমবার দুপুরে নবীনগরের মুক্তার হোসেনপাড়া (বাজারপাড়া) এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।জানা যায়, বড় ভাইয়ের সঙ্গে নদীর জলে খেলছিল আজমীর। আচমকাই জলের গভীরে তলিয়ে যায় সে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মী ও NDRF-এর সদস্যরা। দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালানোর পর সোমবার দুপুরে নদী থেকে আজমীরের মৃতদেহ উদ্ধার করা হয়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার বিধায়ক সুশান্ত দেব। ছোট্ট শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নদীতে তলিয়ে গেল ৮ বছরের আজমীর, কয়েক ঘণ্টার অভিযানে উদ্ধার মৃতদেহ
