Headlines

অটো-ই-রিকশা শ্রমিকদের দাবিতে সরব CITU, ট্রান্সপোর্ট কমিশনারকে ডেপুটেশন

আগরতলা: শহরে অটো, ই-অটো ও ই-রিকশা চলাচলের ক্ষেত্রে শ্রমিকবিরোধী আইন ও সিদ্ধান্তের অভিযোগ তুলে সরব হলো CITU। শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং সমস্যার সমাধানের দাবিতে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের পক্ষ থেকে যুগ্ম ট্রান্সপোর্ট কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়।সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, শহরে অটো, ই-অটো ও ই-রিকশা চলাচল নিয়ে বিভিন্ন বিধিনিষেধের ফলে পরিবহন শ্রমিকরা সমস্যার মুখে পড়ছেন। শ্রমিকবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করে তাঁদের স্বার্থে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।এদিন সংগঠনের পক্ষ থেকে পরিবহন শ্রমিকদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এই দাবির সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। শ্রমিকদের জীবিকা ও পরিবহন ব্যবস্থার স্বার্থে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপেরও দাবি জানিয়েছে সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *