Headlines

রাতের আঁধারে বাড়িতে ৯ ফুটের অজগর! উদ্ধার ঘিরে কাঁঠালিয়ায় চাঞ্চল্য

কাঁঠালিয়া: গভীর রাতে বাড়ির ভেতর থেকে প্রায় ৯ ফুট লম্বা বিশালাকার বার্মিজ পাইথন (অজগর) উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল সিপাহিজলা জেলার কাঁঠালিয়ার বাঘাইয়াচর এলাকায়। গতকাল রাত প্রায় ২টা ৫৮ মিনিটে আবুল খায়েরের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।জানা যায়, খবর পেয়ে Animal Aid Alliance Welfare Society-র সাপ উদ্ধারকারী অসীম মজুমদার ও লকাই দে ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় অজগরটিকে নিরাপদে উদ্ধার করেন। উদ্ধারকারীদের দাবি, সাপটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন প্রায় ১৫ কেজি।পরে যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত ওসি প্রার্থনাথ ভূমি ও সাব-ইন্সপেক্টর প্রসেনজিৎ দেবনাথের সহযোগিতায় নিজেদের গাড়িতে করে সাপটিকে তৃষ্ণা অভয়ারণ্যে নিয়ে গিয়ে নিরাপদে জঙ্গলে অবমুক্ত করা হয়।উদ্ধারকারীদের দাবি, পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে তাঁরা ইতিমধ্যে প্রায় ৩০৫টি সাপ লোকালয় ও মানুষের বাড়িঘর থেকে উদ্ধার করে গভীর অরণ্যে অবমুক্ত করেছেন। তাঁদের এই উদ্যোগের জন্য এলাকার মানুষ প্রশংসাও করেন।এদিকে জনবহুল এলাকায় এত বড় অজগর কোথা থেকে এল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সকালে সাপটিকে দেখার জন্যও বহু মানুষ, মহিলা-পুরুষ নির্বিশেষে, ভিড় জমান। বিশালাকার অজগর উদ্ধারের ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *