Headlines

যুবককে পিটিয়ে রক্তাক্তের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

বিশালগড়: যুবককে মারধরের ঘটনায় বিশালগড় থানার পুলিশের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, গত শুক্রবার রাতে রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ সংলগ্ন এলাকায় বিকাশ বিশ্বাস নামে এক যুবককে নিতাই দাস ও তাঁর ছেলে সৌরভ দাস মিলে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিকাশ।পরিবারের অভিযোগ, ঘটনার পর বিশালগড় থানায় লিখিত অভিযোগ জানানো হলেও পুলিশ এখনও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো ফোন করে বিষয়টি মীমাংসা করে নেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।এমনকি থানায় অভিযোগ দায়ের করার পর অভিযোগের রিসিভ কপিও দেওয়া হচ্ছে না বলে দাবি অভিযোগকারীদের। আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় পুলিশের এমন ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে পরিবার।ঘটনায় দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগের রিসিভ কপি দেওয়ার দাবি জানিয়েছেন বিকাশের পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *