Headlines

প্রতিদিন ১ হাজার টাকা জরিমানার অভিযোগ, ক্ষোভে টমটম চালকরা

আগরতলা শহরে ট্রাফিক পুলিশের অতিরিক্ত জরিমানা আদায়ের অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন টমটম চালকরা। চালকদের অভিযোগ, প্রতিদিন বিভিন্ন অজুহাতে তাঁদের কাছ থেকে প্রায় এক হাজার টাকা পর্যন্ত জরিমানা আদায় করা হচ্ছে। ফলে একদিকে সংসার চালানোর চাপ, অন্যদিকে গাড়ির কিস্তি ও রক্ষণাবেক্ষণের খরচ—সব মিলিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন তাঁরা।চালকদের দাবি, দিনভর টমটম চালিয়ে যে আয় হয়, তার বড় একটি অংশ যদি জরিমানা হিসেবে চলে যায়, তাহলে পরিবার নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়ছে। তাঁদের আরও অভিযোগ, নিয়ম মেনে চলার চেষ্টা করলেও নানা কারণে জরিমানার মুখে পড়তে হচ্ছে।এই পরিস্থিতিতে প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখে অতিরিক্ত জরিমানা আদায়ের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং চালকদের স্বস্তি দেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ টমটম চালকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *