ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রিটার্নিং অফিসারদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে নির্বাচন পরিচালনার বিভিন্ন দিক, দায়িত্ব বণ্টন, ভোটগ্রহণ প্রক্রিয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রিটার্নিং অফিসারদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভিলেজ কমিটি নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সমন্বয়ের মাধ্যমে নির্বাচন পরিচালনার প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে।
ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে চূড়ান্ত প্রস্তুতি
