Headlines

টেট শিক্ষকদের বেতনক্রমের দাবিতে শিক্ষা অধিকর্তার কাছে স্মারকলিপি

টেট শিক্ষকদের প্রথম দিন থেকেই নিয়মিত বেতনক্রমের আওতায় আনার দাবিতে সরব হলো ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। একইসঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে মহামান্য সুপ্রিম কোর্টে দায়ের করা এসএলপি প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে।এই দাবিগুলিকে সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে শিক্ষা অধিকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে টেট শিক্ষকদের চাকরির শুরু থেকেই নিয়মিত বেতনক্রমের সুবিধা প্রদান এবং তাঁদের স্বার্থে সুপ্রিম কোর্টে চলমান আইনি প্রক্রিয়া প্রত্যাহারের দাবি তুলে ধরা হয়।সংগঠনের প্রতিনিধিদের বক্তব্য, দীর্ঘদিন ধরে টেট শিক্ষকরা তাঁদের ন্যায্য অধিকার ও বেতন সংক্রান্ত সমস্যার সমাধানের প্রত্যাশায় রয়েছেন। দ্রুত বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *