Headlines

নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার পুকুরে, কুমারঘাটে চাঞ্চল্য

কুমারঘাটের পণ্ডিত দীনদয়াল সরণী এলাকায় একটি পুকুর থেকে এক নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম উত্তম চৌধুরী, বয়স ৫২ বছর।জানা গেছে, উত্তম চৌধুরীর স্থায়ী বাড়ি সাব্রুমের মানিকগড় এলাকায়। তবে তিনি বর্তমানে কুমারঘাটের পণ্ডিত দীনদয়াল সরণী এলাকায় বসবাস করতেন। সম্প্রতি তিনি নিখোঁজ ছিলেন বলে জানা যায়।এরপর স্থানীয়রা একটি পুকুরে তাঁর মৃতদেহ দেখতে পেয়ে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *