Headlines

দায়িত্ব পালন করতে গিয়েই অকাল প্রয়াণ, বাবা হারাল দুই শিশু

মেলাঘর বটতলীর বাসিন্দা ও MPW কর্মী প্রসেনজিৎ দাসের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, সহকর্মী ও এলাকাজুড়ে।শারীরিক অসুস্থতা সত্ত্বেও নিজের কর্তব্যকে অগ্রাধিকার দিয়ে উরমাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ডিউটিতে যোগ দিয়েছিলেন প্রসেনজিৎ। কর্মরত অবস্থায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। দ্রুত মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।করোনা মহামারীর কঠিন সময়েও জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করেছেন তিনি। বন্যার সময় প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কর্মস্থলে পৌঁছে দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মনিষ্ঠা ও মানুষের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করে শোকস্তব্ধ সহকর্মীরা।মৃত্যুকালে স্ত্রী, মাত্র ১৮ মাসের এক শিশু এবং ৯ বছরের এক সন্তানকে রেখে গেছেন প্রসেনজিৎ। তাঁর আকস্মিক প্রয়াণে শোকের পাশাপাশি অসহায় হয়ে পড়েছে পরিবার। এলাকাবাসীর কথায়, একজন ভালো মানুষ ও নিষ্ঠাবান স্বাস্থ্যকর্মী হিসেবে প্রসেনজিতের স্মৃতি দীর্ঘদিন মনে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *